ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন করতে লাগবে ১৫ হাজার রুপি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন — ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের রাষ্ট্রায়ত্ত কয়লা উৎপাদনকারী প্রতিষ্ঠান কোল ইন্ডিয়ার সহযোগী সংস্থা মহানদী কোলফিল্ডস লিমিটেড শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির আইপিওতে প্রতি শেয়ারের মূল্যসীমা নির্ধারণ করা হয়েছে ১২৯ থেকে ১৩৬ রুপি। সর্বনিম্ন ১১০টি শেয়ারের জন্য আবেদন করতে হবে, ফলে সর্বোচ্চ মূল্য ধরে আবেদন করতে একজন বিনিয়োগকারীর প্রয়োজন হবে ১৪ হাজার ৯৬০ রুপি।

আইপিওতে আবেদন করার সময়সীমা আগামী ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে ১৮ নভেম্বর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য শেয়ার বরাদ্দের প্রক্রিয়া শুরু হবে। আইপিওতে মোট শেয়ারের ৫০ শতাংশ যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের, ১৫ শতাংশ অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এবং ৩৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

আইপিওর শেয়ার বরাদ্দ চূড়ান্ত হবে ২৫ নভেম্বর। পরদিন ২৬ নভেম্বর বিনিয়োগকারীদের ডিম্যাট হিসাবে বরাদ্দ পাওয়া শেয়ার জমা হবে। যাঁরা শেয়ার পাবেন না, তাঁদের অর্থও একই দিন ফেরত দেওয়া হবে। ২৭ নভেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন শুরুর কথা রয়েছে।

মহানদী কোলফিল্ডসের আইপিও সম্পূর্ণভাবে শেয়ার বিক্রির প্রস্তাব বা অফার ফর সেল (ওএফএস)। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির ১০ শতাংশ অংশীদারি বিক্রি করবে মূল প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া। সব মিলিয়ে ৬৬ কোটি ১৮ লাখ শেয়ার বিক্রি করা হবে। অর্থাৎ, আইপিও থেকে পাওয়া অর্থ মহানদী কোলফিল্ডসের কাছে যাবে না; বিক্রেতা প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া পাবে।

ওড়িশায় সদর দপ্তর থাকা মহানদী কোলফিল্ডস ভারতের কয়লা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশটির মোট কয়লা উৎপাদনের ২১ শতাংশ এবং কোল ইন্ডিয়ার মোট উৎপাদনের ২৮ দশমিক ৪ শতাংশ সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। একই অর্থবছরে ভারতের মোট কয়লা উৎপাদনের ৭৪ শতাংশ এসেছে কোল ইন্ডিয়ার কাছ থেকে।

চলতি বছর কোল ইন্ডিয়ার আরও দুটি সহযোগী প্রতিষ্ঠান শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। এগুলো হলো ভারত কোকিং কোল লিমিটেড এবং সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট। তালিকাভুক্তির পর ভারত কোকিং কোলের শেয়ারদর প্রাথমিক তালিকাভুক্তির দামের তুলনায় ২৫ শতাংশ কমেছে। অন্যদিকে সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউটের শেয়ারদর বেড়েছে ৩৯ শতাংশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ, তদন্ত চলছে

মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন করতে লাগবে ১৫ হাজার রুপি

আপলোড সময় : ০৪:৪৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬