ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিলিভার বাংলাদেশে শহীদুল ইসলামের নতুন নিয়োগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২১৮ Time View

ইউনিলিভার বাংলাদেশে শহীদুল ইসলামের — মোহাম্মদ শহীদুল ইসলাম ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি পদে নিয়োগ পেয়েছেন। তাঁর নিয়োগ ১৫ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ইউনিলিভার বাংলাদেশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শহীদুল ইসলামের করপোরেট অ্যাফেয়ার্স, সরকারি ও বহির্সংযোগ, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সম্পর্ক, কৌশলগত যোগাযোগ, নীতিগত বিষয়ে অ্যাডভোকেসি এবং করপোরেট সাসটেইনেবিলিটি খাতে ২০ বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে।

দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশ মোকাবিলা, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা, কৌশলগত অংশীজনদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং প্রতিষ্ঠানের করপোরেট সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ইউনিলিভার বাংলাদেশে যোগ দেওয়ার আগে শহীদুল ইসলাম সিনজেনটা বাংলাদেশে ডিরেক্টর, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রতিষ্ঠানটির বোর্ড ও কান্ট্রি লিডারশিপ টিমের (সিএলটি) সদস্যও ছিলেন। এর আগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে হেড অব এক্সটার্নাল রিলেশনস পদে কর্মরত ছিলেন।

শহীদুল ইসলাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) থেকে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া, তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ থেকে বিজনেস সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

নতুন নিয়োগ প্রসঙ্গে ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, শহীদুল ইসলামের দীর্ঘ অভিজ্ঞতা করপোরেট অ্যাফেয়ার্স, অংশীজন ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে রয়েছে। তিনি বাংলাদেশের পরিবর্তনশীল ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশ সম্পর্কে গভীর ধারণা রাখেন।

রুহুল কুদ্দুস খান আরও বলেন, শহীদুল ইসলামের নেতৃত্বে ইউনিলিভার বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং অংশীজনেরা দীর্ঘমেয়াদে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ইউনিলিভার বাংলাদেশ ৬০ বছরেরও বেশি সময় ধরে দেশে ব্যবসা পরিচালনা করছে এবং দেশের উন্নয়নে অবদান রেখে চলেছে। শহীদুল ইসলামের নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির কৌশলগত অংশীজন ব্যবস্থাপনা, করপোরেট সুনাম বৃদ্ধি এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা পেলেন

ইউনিলিভার বাংলাদেশে শহীদুল ইসলামের নতুন নিয়োগ

আপলোড সময় : ০৭:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬