ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় ডোবায় শালুক তুলতে গিয়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৩০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

ব্রাহ্মণপাড়ায় ডোবায় শালুক তুলতে — কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের ডোবায় শালুক তুলতে গিয়ে পানিতে ডুবে মো. রাশেদ (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ ওই গ্রামের শাহীন চেয়ারম্যান বাড়ির মো. আরিফ হোসেন তাহেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় শালুক তুলতে যায় শিশু রাশেদ। একপর্যায়ে অসাবধানতাবশত সে ডোবার গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানান, শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

চান্দলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাব উদ্দিন মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বাড়ির আশপাশের জলাশয় ও ডোবা সম্পর্কে শিশুদের অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় ডোবায় শালুক তুলতে গিয়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর

ব্রাহ্মণপাড়ায় ডোবায় শালুক তুলতে গিয়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর

আপলোড সময় : ০৯:৩০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬