ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি ও নতুন পদায়ন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৩২:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তার — পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. ইকরামুল আহাদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এবং মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।

এ ছাড়া পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার রাজু আহমেদকে বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়েছে। এসএআরবির সহকারী পুলিশ সুপার মো. আলী আরশাদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পুলিশ স্টাফ কলেজে তাঁর আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

অন্যদিকে, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) এবং হাইওয়ে পুলিশের মো. বদিউল আমীন চৌধুরীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

এ ছাড়া রাজশাহীর চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খালেদ হোসেনকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ২১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ২২ নভেম্বর থেকে তাঁদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

এদিকে, আগামী ১৬ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে নির্বাচন কমিশন (ইসি) সভা করবে। বুধবার (১১ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

সভায় ইউপি নির্বাচনের সময়সূচির পাশাপাশি স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ সভায় চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন।

ইসি সচিব জানান, বৈঠকের আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি এবং স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, ব্যক্তিগতকরণ ও বিতরণের জন্য ব্যক্তিগতকরণ কেন্দ্র-সংক্রান্ত বিষয়।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সদর উপজেলা ও সদরসংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী শক্তি আর কখনো বাংলাদেশে ফিরতে পারবে না। বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দেশে যাতে আর কোনো মব সৃষ্টি হতে না পারে, সে ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। আগুন-সন্ত্রাস আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসীদের হাত থেকে আত্মরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম চালালেও মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কোনো কার্যক্রম করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সরকারের এই উদারতার সুযোগ নিতে শুরু করেছে পতিত ফ্যাসিবাদী শক্তি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা জানে, এ সরকারের আমলে তাদের গুম হতে হবে না, ক্রসফায়ারে যেতে হবে না। এই সরকারের আমলে তাদের আয়নাঘরে যেতে হবে না, কোথাও অজ্ঞাত লাশ হয়ে ভেসে উঠতে হবে না।’

এদিকে, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পার্বত্য চট্টগ্রামে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য।

একই সময়ে এসব হামলায় ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। এ ছাড়া নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের ওপর হামলা, অপহরণ, চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্র ব্যবহারের অসংখ্য ঘটনা ঘটেছে।

লিখিত প্রশ্নে এস এ জিন্নাহ কবির জানতে চান, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠীর হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণের বিষয়ে সরকারের কাছে কী তথ্য রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি ও নতুন পদায়ন

আপলোড সময় : ০৯:৩২:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬