ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী: ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে আর ফিরতে পারবে না

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে — বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী শক্তি আর কখনো বাংলাদেশে ফিরতে পারবে না। বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, দেশে যাতে আর কোনো মব সৃষ্টি হতে না পারে, সে ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আগুন-সন্ত্রাসকে আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি হিসেবে উল্লেখ করে বলেন, সন্ত্রাসীদের হাত থেকে আত্মরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে। তিনি আরও জানান, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম চালালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কোনো কার্যক্রম করেনি। তবে, সরকারের উদারতার সুযোগ নিতে শুরু করেছে পতিত ফ্যাসিবাদী শক্তি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা জানে, এ সরকারের আমলে তাদের গুম হতে হবে না, ক্রসফায়ারে যেতে হবে না। এই সরকারের আমলে তাদের আয়নাঘরে যেতে হবে না, কোথাও অজ্ঞাত লাশ হয়ে ভেসে উঠতে হবে না।’

এদিকে, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পার্বত্য চট্টগ্রামে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য।

মন্ত্রী জানান, একই সময়ে এসব হামলায় ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন জনগণের ওপর হামলা, অপহরণ, চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্র ব্যবহারের অসংখ্য ঘটনা ঘটেছে।

লিখিত প্রশ্নে এস এ জিন্নাহ কবির জানতে চান, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠীর হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণের বিষয়ে সরকারের কাছে কী তথ্য রয়েছে।

মন্ত্রী জানান, গত পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলো ৯৭ বার হামলা চালিয়েছে। এ সময়ে বাঙালি জনগণের ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১ বার হামলার ঘটনা ঘটেছে। এছাড়া, গত পাঁচ বছরে ২৯৭ জনকে অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।

এদিকে, আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের আয়োজনে সম্মেলনে বাংলাদেশ ছাড়াও মিশর, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ভারত ও দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা ক্বারিরা পবিত্র কোরআনুল কারিম তিলাওয়াত করবেন।

সম্মেলনের আয়োজন ও প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ ইউসুফ। তিনি জানান, সম্মেলনে বিদেশি অতিথি হিসেবে অংশ নেবেন মিশরের শায়েখ আবদুন নাসের হারাক, আফগানিস্তানের ক্বারি আবদুল কাবীর হায়দারী, পাকিস্তানের ক্বারি আনোয়ারুল হাসান শাহ বোখারি, ইরানের ক্বারি ওয়াহীদ খাজাইয়ী, ভারতের ক্বারি হেদায়াতুল্লাহ ফুরকান রাজস্থানী এবং দক্ষিণ আফ্রিকার ক্বারি ব্যারিস্টার যুবায়ের বারদাই।

বাংলাদেশের পক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি মাওলানা সাইদুল ইসলাম আসাদ। এ ছাড়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী হাফেজ ও ক্বারিসহ দেশের বিশিষ্ট ক্বারিরাও সম্মেলনে তিলাওয়াত পরিবেশন করবেন।

সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধি, দেশবরেণ্য আলেম-ওলামা, শিক্ষাবিদ এবং ধর্মীয় ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় সংসদের হুইপ মিয়া নুর উদ্দীন আহাম্মেদ অপুর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের হাওয়ারিয়্যীন পরিষদের সভাপতি আনোয়ার আলদীন।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ ইউসুফ বলেন, এবারের আয়োজন আন্তর্জাতিক পরিমণ্ডলে পবিত্র কোরআনের তিলাওয়াত, ক্বিরাতশাস্ত্রের সৌন্দর্য এবং বাংলাদেশে কোরআনচর্চার ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএসআরএম স্টিলসসহ বিভিন্ন কোম্পানির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্বরাষ্ট্রমন্ত্রী: ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে আর ফিরতে পারবে না

আপলোড সময় : ০৮:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬