ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সব ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের জন্য নতুন প্রকল্পের ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৪৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

দেশের সব ইউনিয়ন পৌরসভা — সামাজিক ও পল্লী অবকাঠামো উন্নয়নে দুটি নতুন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্প দুটির আওতায় দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। এছাড়া, প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

প্রকল্প দুটি হলো সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এসআইডিপি) এবং অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩)। এই প্রকল্পগুলোর আওতায় বরাদ্দ করা অর্থ দিয়ে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং গ্রামীণ যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন করা হবে।

প্রকল্প ব্রিফে উল্লেখ করা হয়েছে, সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিটি সংসদীয় আসনের অধীন ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে।

গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদিত হয়েছে। সংসদ সদস্যদের ডিও লেটারের ভিত্তিতে অগ্রাধিকার বিবেচনায় এসব অর্থ ব্যয় করা যাবে।

অন্যদিকে, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩-এর তৃতীয় সংশোধনীর আওতায় প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে গ্রামীণ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও উন্নয়ন, সেতু ও কালভার্ট নির্মাণ এবং বিদ্যমান সড়ক রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন অবকাঠামোগত কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

প্রকল্প ব্রিফ অনুযায়ী, সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২ হাজার ৫৬৫ কোটি ৫৯ লাখ টাকা। ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে। দেশের সব এলাকায়, সিটি করপোরেশনসহ, প্রকল্পটি বাস্তবায়িত হবে। এ প্রকল্পের আওতায় প্রায় ৫৩ হাজার ডিপিপিভুক্ত স্কিম অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

প্রকল্পের আওতায় সারা দেশের মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান, প্যাগোডা, গুরুদুয়ারা, শ্মশান ও গির্জার উন্নয়ন করা হবে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনসাধারণের সুযোগ-সুবিধা বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সারা দেশের গ্রামীণ যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৫৭ দশমিক ২৫ কিলোমিটার উপজেলা সড়ক, ৮৩৩ দশমিক ৯০ কিলোমিটার ইউনিয়ন সড়ক এবং ৭ হাজার ৯৮৪ দশমিক ৬০ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়ন করা হবে।

এ ছাড়া ৮৯৬ দশমিক ১৬ কিলোমিটার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ, ১২ হাজার ৭৪ দশমিক ১৪ মিটার গ্রামীণ সড়কে অবকাঠামো নির্মাণ, ৮০টি হাটবাজারের অবকাঠামো উন্নয়ন এবং ৩ হাজার কিলোমিটার সড়কে বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি ২০২০ সালের জুনে অনুমোদনের সময় এর ব্যয় ধরা হয়েছিল ৬ হাজার ৪৭৬ কোটি ৬৫ লাখ টাকা। বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ওই বছরের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত।

প্রথম সংশোধনীতে প্রকল্পের ব্যয় সামান্য বাড়িয়ে ৬ হাজার ৫২৬ কোটি ৫৫ লাখ টাকা করা হয় এবং মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। দ্বিতীয় সংশোধনীতে ব্যয় অপরিবর্তিত রেখে মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করা হয়।

প্রকল্পের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, সারা দেশের গ্রামীণ যোগাযোগ নেটওয়ার্ক উন্নত করে কৃষি ও অকৃষি পণ্যের উৎপাদন ব্যয় কমানো, বাজারজাত সহজ করা এবং পল্লি অঞ্চলের মানুষের মাথাপিছু আয় বাড়ানো। পাশাপাশি প্রত্যন্ত গ্রামগুলোকে নিকটবর্তী প্রবৃদ্ধি কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা ও জেলা সদরের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া প্রকল্পের মাধ্যমে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

প্রকল্প দুটি বাস্তবায়িত হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের পাশাপাশি গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশের সব ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের জন্য নতুন প্রকল্পের ঘোষণা

দেশের সব ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের জন্য নতুন প্রকল্পের ঘোষণা

আপলোড সময় : ১১:৪৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬