ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২২৩ Time View

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ — স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাতের অন্ধকারে এক-দুটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ বা জনশূন্য স্থানে ঘটে যাওয়া ঘটনা দিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল বলা যাবে না। মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী জানান, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন দেওয়ার মতো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনা দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে এমন সিদ্ধান্তে পৌঁছানো যৌক্তিক নয়। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি বিচার করতে হলে আগের বছরের একই সময়ের অপরাধের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এর মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। ঢাকার সিএমএম আদালত এলাকার ঘটনায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় ককটেল বিস্ফোরণের প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই ধরনের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় না। তিনি উল্লেখ করেন, রাতের অন্ধকারে বা ভোরে পরিত্যক্ত গাড়িতে আগুন দেওয়ার ঘটনা রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে না।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করেছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল সক্রিয় থাকলে তা ভালো। সরকারও বিরোধী দলের সহযোগিতা চায়। তিনি বিরোধীদলীয় নেতার অভিযোগের প্রেক্ষিতে বলেন, যদি তিনি সংশ্লিষ্ট ফোন নম্বর ও বার্তা জানিয়ে দেন, তাহলে তদন্ত করা হবে।

মন্ত্রী অভিযোগ করেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য কিছু ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং এর পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির জন্য একটি নীলনকশা করা হয়েছে। তবে সরকার সফলভাবে সেই প্রচেষ্টা নস্যাৎ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মোকাবিলা করেছে এবং তারা অতিরিক্ত বল প্রয়োগ করেনি।

শিল্পাঞ্চলের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের কিছু এলাকায় শিল্পকারখানা রয়েছে। এসব এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নিয়মিত পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

মন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের বাইরে কোনও ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তিনি বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মুখে এবং কেউ যদি তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে, জাতি তা দেখবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সামিট পাওয়ারের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

আপলোড সময় : ০৮:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬