ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাইনানের পর্যটন ও উন্নয়নে আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের সফর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৩৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

হাইনানের পর্যটন ও উন্নয়নে — চীনের হাইনান প্রদেশের সানইয়া শহরে ১ থেকে ৬ নভেম্বর অনুষ্ঠিত ‘গো চায়না ইন সানইয়া’ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বিশ্বের ১৯টি দেশ ও অঞ্চলের গণমাধ্যমকর্মী এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতারা। এই ছয় দিনব্যাপী সফরে বাংলাদেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সফরের অংশ হিসেবে, অংশগ্রহণকারীরা সানইয়ার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, আধুনিক পর্যটন অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করেন। লুহুইতোউ পর্যটন এলাকায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সানইয়া পৌর কমিটির প্রচার বিভাগের প্রধান লি ইংটিং। তিনি শহরটির আন্তর্জাতিক পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময়ের সম্ভাবনা তুলে ধরেন।

সানইয়া পৌর কমিটির প্রচার বিভাগের দিকনির্দেশনায় এবং সানইয়া পর্যটন উন্নয়ন ব্যুরোর উদ্যোগে এ সফরের আয়োজন করা হয়। সফরে সহযোগিতা করে সানইয়া পৌর সাইবারস্পেস প্রশাসন এবং কার্যক্রমটি বাস্তবায়ন করে চায়না নিউজ সার্ভিস ইন্টারন্যাশনাল কমিউনিকেশন গ্রুপের হাইনান শাখা।

গণমাধ্যম প্রতিনিধিরা সফরের অংশ হিসেবে লুহুইতোউ, থিয়ানইয়া হাইচিয়াও, দাসিয়াওদোংথিয়ান, উঝিঝৌ দ্বীপ, ওয়েস্ট আইল্যান্ড এবং ঐতিহাসিক ইয়াঝৌ প্রাচীন নগরী পরিদর্শন করেন। এসব স্থানে তাঁরা স্থানীয় সংস্কৃতি, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ এবং ঐতিহ্যবাহী জেলেপল্লির মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানার সুযোগ পান।

সফরের সময় শহরটির পর্যটন ও আন্তর্জাতিক বাণিজ্যের অগ্রগতিও তুলে ধরা হয়। প্রতিনিধিরা হংঝৌ আন্তর্জাতিক ইয়ট মেরিনা, আটলান্টিস সানইয়া, সিডিএফ আন্তর্জাতিক শুল্কমুক্ত বিপণিবিতান এবং সানইয়া জয় সিটি ঘুরে দেখেন। এছাড়া, ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা, আন্তর্জাতিক পর্যটনশিক্ষা এবং কৃষিভিত্তিক পর্যটনের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে ধারণা দেওয়া হয়।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ৮৮টি দেশের নাগরিক চীনে প্রবেশের সুযোগ পান বিভিন্ন ভিসামুক্ত প্রবেশব্যবস্থার আওতায়। সানইয়ার সঙ্গে বর্তমানে ৩৮টি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান রুট চালু রয়েছে। চলতি বছরের ২৪ অক্টোবর পর্যন্ত সানইয়া ফিনিক্স আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রী চলাচল ১০ লাখ ছাড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ৩ শতাংশ বেশি।

আয়োজকদের মতে, এ ধরনের আন্তর্জাতিক গণমাধ্যম সফর বিদেশি সাংবাদিক ও কনটেন্ট নির্মাতাদের চীনের সংস্কৃতি, স্থানীয় মানুষের জীবনযাত্রা এবং আধুনিক উন্নয়ন কার্যক্রম কাছ থেকে জানার সুযোগ তৈরি করে। পাশাপাশি, আন্তর্জাতিক গণমাধ্যমে সানইয়ার পর্যটন সম্ভাবনা ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতেও ভূমিকা রাখবে এ আয়োজন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহসিফ হত্যা মামলায় দীপের রিমান্ড: পুলিশ তদন্তে অগ্রগতি দাবি করছে

হাইনানের পর্যটন ও উন্নয়নে আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের সফর

আপলোড সময় : ১১:৩৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬