ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে তিন খাদ্য প্রতিষ্ঠানে জরিমানা, অনিয়মের প্রমাণ মিলেছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫৯:২২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

চট্টগ্রাম নগরীতে তিনটি খাদ্য প্রতিষ্ঠানে খাবারের মান নিয়ে নানা অনিয়মের প্রমাণ পাওয়ার পর মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (৭ নভেম্বর) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এই জরিমানা করেন।

ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে মেয়াদোত্তীর্ণ বাটার, পোড়া তেল এবং মাছি ও তেলাপোকা পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।

শপিং ব্যাগ সুপারশপে মেজবানি মাংস অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করা হচ্ছিল এবং খাদ্যপণ্যের পাশে ইঁদুর মারার ওষুধ রাখা ছিল। প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর আদালতে সশরীর উপস্থিত হয়ে কিছু প্রমাণ দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

কাহওয়া ক্যাফেতে কেকের ওপর মুরগির নখ পাওয়া যায় এবং সেখানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ করা হচ্ছিল। ক্যাফেটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এই অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং পুলিশ বাহিনীর সদস্যরা অংশ নেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাজেকে সরকারের ব্যর্থতার অভিযোগে অবরোধ কর্মসূচি জোরদার

চট্টগ্রামে তিন খাদ্য প্রতিষ্ঠানে জরিমানা, অনিয়মের প্রমাণ মিলেছে

আপলোড সময় : ০৮:৫৯:২২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬