ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৪৮ ঘণ্টায় ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন ইরানের আব্বাস আরাগচি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

গত ৪৮ ঘণ্টায় ১২টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আঞ্চলিক নিরাপত্তা, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং চলমান উত্তেজনা নিরসনের বিভিন্ন বিষয় নিয়ে এসব আলোচনা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আরাগচি এ তথ্য জানান। তিনি বলেন, আলোচনায় ইরানের মৌলিক অবস্থান তুলে ধরেছেন।

আরাগচি আরও জানান, বিভিন্ন দেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন, সহিংসতা ও হুমকি বন্ধ, বিদেশি শক্তির অস্থিতিশীলতামূলক হস্তক্ষেপ থেকে বিরত থাকা এবং নিরাপত্তাহীনতার বিস্তার রোধের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন।

আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বৃহৎ আঞ্চলিক শক্তিগুলোর হস্তক্ষেপ ছাড়াই একটি নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে।

যেসব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন, সেগুলো হলো: ওমান, মিসর, জর্ডান, সৌদি আরব, কাতার, সাইপ্রাস, তুরস্ক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তিউনিসিয়া, ইরাক ও পাকিস্তান।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে ইরানের এই ধারাবাহিক যোগাযোগ কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির শোভাযাত্রা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের উদযাপন

৪৮ ঘণ্টায় ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন ইরানের আব্বাস আরাগচি

আপলোড সময় : ০৩:৪৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬