ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সদর দপ্তরের কাছে ৩৫৭ কর্মকর্তার তথ্য চাওয়া হয়েছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২০৬ Time View

পুলিশ সদর দপ্তর ৩০তম ও ৩১তম বিসিএস পুলিশ ক্যাডারের ৩৫৭ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং বিভাগীয় শৃঙ্খলা-সংক্রান্ত তথ্য চেয়েছে। আগামী মঙ্গলবার, ৩ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটকে এসব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তালিকাভুক্ত কর্মকর্তাদের মধ্যে ৩০তম বিসিএসের ১৭৯ জন এবং ৩১তম বিসিএসের ১৭৮ জন রয়েছেন।

রোববার, ১ নভেম্বর পুলিশ সদর দপ্তরের ক্রাইম অ্যানালাইসিস শাখা থেকে একটি চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রয়েছে কি না, থাকলে মামলার সর্বশেষ অবস্থা জানাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য হার্ড কপি ও সফট কপি—দুই মাধ্যমেই পুলিশ সদর দপ্তরে পাঠাতে হবে।

এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) মোহাম্মদ সাইফুল্লাহ স্বাক্ষরিত চিঠিটি ঢাকা মহানগর পুলিশ কমিশনার, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি, বিভিন্ন রেঞ্জের ডিআইজি ও মহানগর পুলিশের কমিশনারদের কাছে পাঠানো হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার, ২৯ অক্টোবর পারসোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকেও একই ধরনের তথ্য চেয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল।

তালিকায় থাকা ৩৫৭ কর্মকর্তা সবাই অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার। তারা বিভিন্ন পুলিশ ইউনিটে কর্মরত রয়েছেন। তালিকায় কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলের পাশাপাশি কয়েকজনের বিশেষ অবস্থার তথ্যও উল্লেখ করা হয়েছে।

তবে তালিকাভুক্ত ৩৫৭ কর্মকর্তার সবার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, এমন কোনো তথ্য পুলিশ সদর দপ্তরের চিঠিতে উল্লেখ করা হয়নি। মূলত তাদের বিরুদ্ধে মামলা রয়েছে কি না এবং বিভাগীয় শৃঙ্খলার বিষয়ে তথ্য যাচাই করতেই এই তথ্য চাওয়া হয়েছে। সংগৃহীত তথ্য পর্যালোচনার পর পুলিশ সদর দপ্তর পরবর্তী পদক্ষেপ নিতে পারে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের উসকে দিয়ে অস্থিরতা সৃষ্টির চক্রান্তের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশ সদর দপ্তরের কাছে ৩৫৭ কর্মকর্তার তথ্য চাওয়া হয়েছে

আপলোড সময় : ১২:৫০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬