ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসকদের দায়িত্ববোধ নিয়ে রাষ্ট্রপতির মন্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২০৭ Time View

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ থাকা উচিত। তিনি রবিবার (১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘সোসাইটি অব ওটোলারিঙ্গোলজিস্টস অ্যান্ড হেড-নেক সার্জনস অব বাংলাদেশ’-এর বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, রোগীদের ভালোবেসে চিকিৎসা দিলে অনেক সমস্যার সমাধান সম্ভব। দেশের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘আমাদের রাজনৈতিক অঙ্গীকারগুলোর মধ্যে অন্যতম হলো দেশের সব মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এটি জনগণের মৌলিক অধিকার। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, স্বাধীনতার ৫৭ বছর পেরিয়ে গেলেও আমরা সব মানুষের দোরগোড়ায় সেই সেবা পৌঁছে দিতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘গ্রামের সাধারণ মানুষ এখনও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। জেলা সদরের হাসপাতালগুলোতে কিছু শয্যা থাকলেও সেখানে অবহেলা ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ সঠিক সেবা পাচ্ছে না।’ রাষ্ট্রপতি স্বাস্থ্য খাতের বিভিন্ন অসংগতি তুলে ধরে বলেন, ‘আগের সরকারের আমলে কেনা অনেক চিকিৎসা সরঞ্জাম এখনও বাক্সবন্দি অবস্থায় পড়ে আছে।’

চিকিৎসকদের প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের দেশের চিকিৎসকরা অত্যন্ত মেধাবী ও আন্তরিক। তবে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে হৃদয়ের অভাব বা মানবিক দৃষ্টিভঙ্গির অভাব অনেক সময় পরিলক্ষিত হয়।’ রাষ্ট্রপতি স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, ‘দেশের স্বাস্থ্য খাতে অনেক কাজ বাকি। আশা করছি, বর্তমান সরকার দেশের গরিব সাধারণ মানুষের জন্য উপযুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের উসকে দিয়ে অস্থিরতা সৃষ্টির চক্রান্তের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিকিৎসকদের দায়িত্ববোধ নিয়ে রাষ্ট্রপতির মন্তব্য

আপলোড সময় : ১২:২০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬