ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির আহ্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

রাজধানীর কারওয়ান বাজারে শুক্রবার এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আজ থেকে লিফলেট বিতরণ শুরু হয়েছে।

তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষ বাজারে গিয়ে এক বা দুই ধরনের বেশি সবজি কিনতে পারছে না এবং মধ্যবিত্ত পরিবারগুলো আগের মতো খাদ্য সামগ্রী ক্রয় করতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সন্ত্রাস ও মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম সাংবাদিকদের ওপর দমন-পীড়নের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।

এছাড়া, জ্বালানিমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, এলপিজি গ্যাসের দাম নির্বাচনের পর বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাজারে তা আরও বেশি দামে বিক্রি হচ্ছে। এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপির আহ্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন

এনসিপির আহ্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন

আপলোড সময় : ০১:০০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬