আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকায় ২৮ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট, এবং ৫ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিরপুর টেস্টের পাঁচ দিন দর্শকদের জন্য বিনা মূল্যে গ্যালারিতে প্রবেশের সুযোগ থাকবে।
দর্শকরা স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারিতে কোনো ধরনের টিকিট ছাড়াই প্রবেশ করতে পারবেন। তবে, গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মোস্তাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি ও হসপিটালিটি এলাকার জন্য আগের নিয়ম বলবৎ থাকবে, যেখানে প্রবেশের জন্য টিকিটের প্রয়োজন হবে।
অনলাইন ডেক্স 























