মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি ডিসেম্বরে দেশে ফিরতে পারবেন না। তিনি শুক্রবার (২৩ অক্টোবর) মাদারীপুর সদর উপজেলার উত্তর কালাগাছিয়া এলাকায় একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
খোকন তালুকদার বলেন, শেখ হাসিনা যে অপকর্ম করেছেন এবং যেসব মানুষের প্রাণহানি ঘটেছে, সেসব পরিবারের সদস্য ও দেশের মানুষ তাকে আর দেশে ফিরতে দেবে না। তিনি দাবি করেন, দেশের মানুষ তারেক রহমানকে ভালোবেসে বিজয়ী করেছে এবং তার হাতেই বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিরাপদ।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আশায় যারা অরাজকতা সৃষ্টি করছে, তাদের পরিণতি ভালো হবে না। জামায়াতে ইসলামীর নেতাদের প্রসঙ্গে খোকন বলেন, তারা বিভিন্নভাবে ক্ষমতায় আসার পরিকল্পনা করেছিল, তবে ২০২৬ সালের নির্বাচনে তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
অনুষ্ঠানে মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অতিথিরা অংশ নেন।
অনলাইন ডেক্স 
























