ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় চাঁদা দিতে অস্বীকৃতি, বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের বুস্টার এলাকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় শরীয়তপুরের ডামুড্যা উপজেলার মারুফ বেপারি (৪৩) নামে এক প্রবাসী ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় প্রবাসীদের দাবি, স্থানীয় চাঁদাবাজদের দাবি করা চাঁদা পরিশোধ না করায় তাকে হত্যা করা হয়।

বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে মারুফ তার ব্যবসা প্রতিষ্ঠানে এই হত্যাকাণ্ডের শিকার হন। বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মারুফ বেপারি ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিড্যা এলাকার প্রয়াত আব্দুস সোবহান বেপারির ছেলে এবং তিন সন্তানের জনক। তিনি প্রায় ১৪ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন এবং সেখানে দোকান পরিচালনা করতেন।

স্থানীয় প্রবাসীদের অভিযোগ, ওই এলাকায় ব্যবসা করার জন্য একটি সশস্ত্র গোষ্ঠী মারুফের কাছে প্রতি মাসে ৫০০ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড চাঁদা দাবি করত। নিহতের ভাতিজা কামরুজ্জামান বেপারি জানান, মারুফ গত তিন মাসের মধ্যে দুই মাস দোকান বন্ধ রেখেছিলেন এবং এক মাস খোলা ছিল। এ কারণে তিনি শুধু এক মাসের চাঁদা দিতে চান। কিন্তু চাঁদাবাজরা তিন মাসের চাঁদা দাবি করে।

এ ঘটনায় মারুফের মরদেহ দক্ষিণ আফ্রিকার একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনরা বাংলাদেশ সরকারের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা চেয়েছেন যাতে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা যায়। সিড্যা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুবেল আকন বলেন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, তারা স্বজনদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন এবং এ বিষয়ে আরও বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভোটের পর পূজামণ্ডপে জামায়াত নেতাদের অনুপস্থিতি নিয়ে মন্তব্য মীর শাহে আলমের

দক্ষিণ আফ্রিকায় চাঁদা দিতে অস্বীকৃতি, বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আপলোড সময় : ১২:৪০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬