ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেগান শুটের নিষেধাজ্ঞা, বাংলাদেশ সিরিজে সেরা পারফরমার ছিলেন তিনি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

বাংলাদেশ সিরিজে অসাধারণ পারফরম্যান্সের জন্য সিরিজসেরার পুরস্কার পাওয়া অস্ট্রেলিয়ান পেসার মেগান শুট দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ এই তথ্য নিশ্চিত করেছে।

শুটকে নিষিদ্ধ করার কারণ হিসেবে বলা হয়েছে, তিনি নির্ধারিত প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ব্যবহারের নিয়ম লঙ্ঘন করেছেন। সিএ’র এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, শুটের নিয়ম লঙ্ঘন একটি বিচ্ছিন্ন ঘটনা এবং এটি ম্যাচের বাইরে ঘটেছিল।

নিষেধাজ্ঞা অনুযায়ী, শুটের নিষেধাজ্ঞা আজ বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ থেকে কার্যকর হবে। এছাড়া, নারী বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচেও তার নিষেধাজ্ঞা কার্যকর হবে।

নিজের অপরাধ স্বীকার করে শুট বলেছেন, “শাস্তি পুরোপুরি মেনে নিচ্ছি। আমি ক্ষমা চাইছি। ক্রীড়া বিজ্ঞান ও মেডিসিনের নির্দেশিকা মেনে চলতে ব্যর্থ হয়েছি।”

এ মাসের শুরুতে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো বাংলাদেশকে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আমন্ত্রণ জানায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুট ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

মেগান শুটের নিষেধাজ্ঞা, বাংলাদেশ সিরিজে সেরা পারফরমার ছিলেন তিনি

আপলোড সময় : ০৪:৩০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬