ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে স্পেন সফরে যাচ্ছেন। স্পেনের রাজপরিবার কর্তৃক প্রদত্ত এই সম্মানজনক আন্তর্জাতিক স্বীকৃতির ক্রীড়া বিভাগে ২০২৬ সালের বিজয়ী নির্বাচিত হয়েছেন তিনি।

বার্লামেন টুডের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর স্পেনের ওভিয়েদোর ‘তেয়াত্রো কাম্পোয়ামোর’ প্রেক্ষাগৃহে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রাজপরিবারের উপস্থিতিতে মেসি এই সম্মাননা গ্রহণ করবেন।

স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়া আনুষ্ঠানিকভাবে মেসির হাতে পুরস্কারটি তুলে দেবেন। ৪৩ বছরের ইতিহাসে এবারই প্রথম একক কোনো ফুটবলার হিসেবে এই সম্মানজনক আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন মেসি।

১৯৮১ সালে যাত্রা শুরু করা এই পুরস্কারটি প্রতিবছর বিভিন্ন বিভাগে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রদান করে প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন। বিজয়ীদের একটি স্মারক ভাস্কর্য, সনদ, ব্যাজ এবং ৫০ হাজার ইউরো অর্থমূল্য প্রদান করা হয়।

গত ৩ জুন স্পেনের ওভিয়েদোতে জুরিবোর্ডের আনুষ্ঠানিক ঘোষণায় মেসিকে বিজয়ী হিসেবে নাম প্রকাশ করা হয়। মাঠের ক্যারিয়ারে সাফল্য, বিনয় ও ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি মেসির দাতব্য কর্মকাণ্ডও জুরি বোর্ডের দৃষ্টি কাড়ে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাস হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে গেলেন

স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি

আপলোড সময় : ০২:৩৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬