ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ প্রজন্মকে মানবিকতার পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২০৮ Time View

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে বিভেদ সৃষ্টির অপচেষ্টা হয়, যার বিরুদ্ধে আমাদের দৃঢ় থাকতে হবে।

বুধবার (২১ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজা এবং বিজয়া দশমী ২০২৬ উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি বলেন, এই দেশ আমাদের সকলের এবং অপশক্তিকে বিভেদ সৃষ্টি করে জাতীয় ঐক্য ও অগ্রগতি বিনষ্ট করতে দেওয়া যাবে না।

রাষ্ট্রপতি সকলকে পারস্পরিক শ্রদ্ধা, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি নিরাপদ, গণতান্ত্রিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তিনি সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব পালন করছে, যা আমাদের বড় অর্জন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং সকল ধর্মের মানুষের অংশগ্রহণই আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি। রাষ্ট্রপতি বলেন, ধর্ম, বর্ণ বা গোষ্ঠী পরিচয়ের কারণে বৈষম্য বা নিপীড়ন গ্রহণযোগ্য নয়।

তিনি একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানান, যাতে সকল ধর্মের মানুষের জন্য সমান নাগরিক সুবিধা নিশ্চিত করা যায়। রাষ্ট্রপতি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার এবং নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারও সবার।

এসময় রাষ্ট্রপতি আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে ধর্ম পালন করতে আসা সকলের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

তরুণ প্রজন্মকে মানবিকতার পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

আপলোড সময় : ০২:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬