ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোহন ভাগবত: ভারতকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

ভারতকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তিনি দাবি করেছেন, দেশের অগ্রগতিতে ঈর্ষান্বিত কিছু শক্তি ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) মহারাষ্ট্রের নাগপুরে আরএসএসের বিজয়া দশমী উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মোহন ভাগবত। তিনি বলেন, ভারতের উন্নতি ও শক্তি বৃদ্ধি অনেকের কাছে অসহ্য হয়ে উঠেছে এবং এসব শক্তি বিভেদ ও অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

ভারতে সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলন নিয়ে বিজেপি ও আরএসএস নেতাদের সমালোচনার মধ্যে ভাগবতের এই বক্তব্য এসেছে। এর আগে আরএসএসের মুখপত্র ‘অর্গানাইজার’-এ বিরোধী দলগুলোর আন্দোলনকে ভারতবিরোধী শক্তির ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত করে বক্তব্য প্রকাশিত হয়েছিল।

মোহন ভাগবত তার বক্তব্যে ফ্রান্স, আলবেনিয়া, বাংলাদেশ ও নেপালের পরিস্থিতির উদাহরণ টানেন। তিনি বলেন, বিশ্বের কিছু শক্তি ভারতকে দুর্বল দেখতে চায় এবং এসব শক্তি ভারতের সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিরোধী।

তিনি আরও বলেন, সরকার পরিবর্তন হলেই সব সমস্যার সমাধান হবে, এমন ধারণার সমালোচনা করে বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় আন্দোলনের লক্ষ্য হওয়া উচিত সমস্যার সমাধান খুঁজে বের করা, দেশকে ধ্বংস করা নয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সফর

মোহন ভাগবত: ভারতকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে

আপলোড সময় : ০৪:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬