ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদে হামলার পর ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২৩২ Time View

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার কারণে আগামী ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

১২ অক্টোবর সোমবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায়। বার্তায় উল্লেখ করা হয়, রিয়াদ এয়ারপোর্ট বন্ধ থাকার কারণে বিএস৩৮১/বিএস৩৮২ ফ্লাইট বাতিল করা হয়েছে।

ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারিত হলে যাত্রীদের জানানো হবে বলেও জানানো হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট সেলস কাউন্টার অথবা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে, রিয়াদের বর্তমান পরিস্থিতির কারণে গত ৩ দিনে বাংলাদেশ থেকে রিয়াদগামী ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত মোট ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, সৌদিয়ার ৩টি এবং রিয়াদ এয়ারের ৩টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে। এসব ফ্লাইটের মোট যাত্রী ছিলেন ৩৪৩১ জন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্বক ফর্সাকারী ক্রিমে কিডনি রোগে, তদন্তের নির্দেশ

রিয়াদে হামলার পর ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল

আপলোড সময় : ০১:২৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬