ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামু ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষকে ‘গুণী শিক্ষক’ সম্মাননা প্রদান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রহিম ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেয়েছেন। শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও শিক্ষাপ্রশাসনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর—উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।

তিনি শহীদ শামসুজ্জোহা স্বর্ণপদক লাভ করেন এবং পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। সিএএস-টিডব্লিউএএস প্রেসিডেন্টস ফেলোশিপ অ্যাওয়ার্ডের আওতায় চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না থেকে ২০২৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার ১১টি গবেষণাপত্র দেশি-বিদেশি বিভিন্ন সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

২০২৫ সালে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অগ্রগতি ঘটে। শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বাড়াতে রামু গ্রন্থমেলার আয়োজন করা হয় এবং প্রায় আট হাজার বই নিয়ে একটি আধুনিক গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিমের নেতৃত্বে শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি, রোবোটিক্স, ক্রীড়া, স্কাউট ও বিতর্কসহ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছে। শিক্ষা ও গবেষণার পাশাপাশি প্রশিক্ষণ, শিক্ষাপ্রশাসন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘গুণী শিক্ষক’ সম্মাননা দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর বিরুদ্ধে সম্পূর্ণ প্রস্তুত: প্রতিরক্ষা মন্ত্রণালয়

রামু ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষকে ‘গুণী শিক্ষক’ সম্মাননা প্রদান

আপলোড সময় : ১২:২০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬