ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণদ্বীপ পরিদর্শন শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

স্বর্ণদ্বীপ পরিদর্শন শেষে সচিবালয়ে — নোয়াখালীর স্বর্ণদ্বীপে ব্যস্ত সময় কাটিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী বিকাল সোয়া ৫টায় সচিবালয়ে পৌঁছান। সেখানে প্রবেশের পর নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজের উপস্থিতি নিশ্চিত করেন তিনি। এরপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও দাফতরিক কাজ সম্পন্ন করেন।

এর আগে, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন। বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। সেখানে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে পাশে বসিয়ে আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে জয়েন্ট স্পেশাল ফোর্সের চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

বিশেষ এ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়। মহড়া পরিদর্শন শেষে বিকালে ঢাকায় ফিরেই প্রধানমন্ত্রী সচিবালয়ে দাফতরিক কাজে অংশ নেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আসিফ নজরুলের অভিযোগ: শেখ হাসিনা দেশের স্বার্থে আ.লীগকেও কোরবানি দিতে পারেন

স্বর্ণদ্বীপ পরিদর্শন শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০৭:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬