ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী এবং সাতজন ক্রু সদস্য রয়েছেন, জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু।

সোমবার (৫ অক্টোবর) দেশটির অর্থনৈতিক কেন্দ্র লাগোসের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বিমানটি অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় বিধ্বস্ত হয়।

নাইজেরিয়ার এভিয়েশন বিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানান, স্থানীয় সময় সকাল ৯টার দিকে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এডো প্রদেশ থেকে লাগোস যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়।

একটি নৌঘাঁটির কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার পরপরই অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে দেশটির বিমানবাহিনী।

বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল এটিআর-৪২ মডেলের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দলের সদস্যরা নৌকায় করে দুর্ঘটনাস্থলে অভিযান চালাচ্ছেন।

স্থানীয় এক ব্যক্তি জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় কয়েকটি গাছ ভেঙে পড়ে। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনের দেহাবশেষ, পোশাক ও জুতা পাওয়া গেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর মৃত্যু

আপলোড সময় : ১২:১৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬