ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিরের মুখ থেকে গাভি উদ্ধার, স্থানীয়দের সাহসিকতা প্রশংসিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে গোসল করতে নামা একটি গাভিকে কুমিরের হাত থেকে রক্ষা করেছেন স্থানীয়রা। সোমবার দুপুরে সুন্দরবন-সংলগ্ন বগী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলামসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা নদীর পাড়ে বসে ছিলেন। হঠাৎ তারা দেখতে পান, একটি বিশাল কুমির গাভিটিকে কামড়ে টেনে নিয়ে যাচ্ছে। স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে নদীতে নেমে কুমিরটিকে তাড়া করেন। লোকজনের তোপের মুখে কুমিরটি গাভিটিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

গাভিটির মালিক পুতুল বেগম জানান, এই গরুটি তার পরিবারের একমাত্র সম্বল। কুমিরের আক্রমণে গাভিটি গুরুতর আহত হয়েছে এবং বর্তমানে সে ঠিকমতো দাঁড়াতে পারছে না। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে, তবে গরুটি সুস্থ হবে কি না তা নিয়ে তিনি উদ্বিগ্ন।

শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মাসুম বিল্লাহ জানান, কুমিরের কামড়ে গাভিটির শরীর বেশ জখম হয়েছে। হাসপাতালে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

বন বিভাগ ঘটনাস্থলে বনরক্ষী দল পাঠিয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, কুমিরটির গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিরের মুখ থেকে গাভি উদ্ধার, স্থানীয়দের সাহসিকতা প্রশংসিত

কুমিরের মুখ থেকে গাভি উদ্ধার, স্থানীয়দের সাহসিকতা প্রশংসিত

আপলোড সময় : ১২:৫৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬