ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদের দ্রুততম সেঞ্চুরিতে ভাঙল মিসবাহর রেকর্ড

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২১০ Time View

পাকিস্তানের ২২ বছর বয়সী ব্যাটার মুহাম্মদ শাহজাদ ইসলামাবাদের ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে প্রেসিডেন্টস ট্রফির তৃতীয় রাউন্ডের প্রথম দিনে কিংসমেন একাডেমির বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করে মিসবাহ-উল-হকের ২০১৪ সালের রেকর্ড ভেঙেছেন।

মিসবাহ-উল-হক ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবুধাবি টেস্টে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন, যা ছিল পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। শাহজাদের এই সেঞ্চুরি পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

শাহজাদ শেষ পর্যন্ত ৬২ বলে ১১৪ রান করেন, যেখানে তিনি ১২টি চার এবং ৮টি ছক্কা হাঁকান। এটি তার প্রথম শ্রেণির ক্রিকেটে ষষ্ঠ সেঞ্চুরি।

পাকিস্তান টেলিভিশনের (পিটিভি) হয়ে খেলতে নেমে শাহজাদ ৩৪ রানে ৩ উইকেট হারানোর পর ক্রিজে আসেন এবং মোহাম্মদ তাহার সঙ্গে ১৪৩ রানের জুটি গড়েন। শাহজাদ সেঞ্চুরি পেলেও তাহা ৪৩ রানে আউট হন।

এখন পর্যন্ত শাহজাদ ২২টি লিস্ট ‘এ’ ম্যাচ এবং ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০২৫ মৌসুমে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হয়েছিল তার।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

শাহজাদের দ্রুততম সেঞ্চুরিতে ভাঙল মিসবাহর রেকর্ড

আপলোড সময় : ০৯:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬