জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফর বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় করবে বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী।
সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি এই ঐতিহাসিক সফরের সফলতা কামনা করেন।
মুশফিকুল ফজল আনসারী আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার শীর্ষ নেতা তারেক রহমানের বক্তব্যে উপস্থিত রাষ্ট্র ও সরকারপ্রধানেরা আলোড়িত হবেন। তিনি আশা প্রকাশ করেন, এই বৈঠক বাংলাদেশের স্বার্থ ও সম্ভাবনাকে আরও সুদৃঢ় করবে।
তিনি উল্লেখ করেন, গত দেড় দশক ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা যেভাবে আন্দোলন করেছেন, এবার তারা তাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন।
এ সময় তিনি বলেন, ব্যক্তিগত আশা-প্রত্যাশার ঊর্ধ্বে সবার আগে বাংলাদেশ।
অনলাইন ডেক্স 























