দেশের শীর্ষ ভোগ্যপণ্য ও কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড মডার্ন ট্রেড বা সুপারশপ ব্যবসায় নিজেদের অবস্থান শক্ত করছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সুপারশপ ও আধুনিক খুচরা বিক্রয়কেন্দ্রে প্রতিষ্ঠানটির পণ্যের উপস্থিতি বাড়ছে।
রিমার্কের লিলি, অরিক্স, একনল, সানবিট, টাইলক্স, নিওর, সিওডিল, স্কিন মিন্টসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য মডার্ন ট্রেড চ্যানেলে পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত পরিচর্যা, স্কিন কেয়ার, হোম কেয়ার, হেয়ার কেয়ার ও কসমেটিকস—বিভিন্ন ক্যাটাগরির পণ্য নিয়ে প্রতিষ্ঠানটি নিজেদের পরিসর বাড়াচ্ছে।
চ্যানেলের হেড অব সেলস হেলাল উদ্দিন জানান, রিমার্কের সাফল্য পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি বলেন, ‘আমাদের কাছে সবচেয়ে বড় অর্জন হলো ক্রেতাদের আস্থা অর্জন করা।’ চলতি বছরের সেলস টার্গেট পূরণের পাশাপাশি তা ছাড়িয়ে যাওয়াই তাদের লক্ষ্য।
রিমার্কের মডার্ন ট্রেড চ্যানেল দেশের বিভিন্ন সুপারশপে পণ্য বিক্রি করে, যেমন স্বপ্ন, আগোরা, মিনাবাজার, ইউনিমার্ট, বেস্টবাই, প্রিন্সবাজার, আলফা মার্ট, মুস্তফা মার্ট ও আপন ফ্যামিলি মার্ট।
রিমার্ক জানায়, তাদের তৈরি পণ্য ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে রপ্তানি হচ্ছে। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের হালাল ও সিজিএমপি সার্টিফিকেশন অর্জন করেছে এবং ২০২৫ সালে পরিবেশবান্ধব উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ লাভের লক্ষ্য রয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত সেলস মিটে সেরা পাঁচজন কর্মীকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে রিমার্কের কর্মকর্তারা সেলস পারফরম্যান্স মূল্যায়ন করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
অনলাইন ডেক্স 
























