ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী: দেশের সন্তানদের অর্জনকে স্বীকৃতি দেবে সরকার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২১১ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব ভালো অর্জনকে সরকার স্বীকৃতি দেবে। তিনি জানান, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে যে অর্জন করবে, সরকার সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে।

আজ বৃহস্পতিবার সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, 'আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা শুধু আপনাদেরই অর্জন নয়। আমি মনে করি, এটা বাংলাদেশের সব মুসলমানের অর্জন।'

তিনি ভবিষ্যতে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সরকারের সহযোগিতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, 'আমরা চাই, আমাদের ছেলেমেয়েরা এরকম আন্তর্জাতিক প্রতিযোগিতাতে অংশগ্রহণ করুক এবং সম্মান ও গৌরব নিয়ে আসুক।'

সৌদি আরবে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া ১৫ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী তৃতীয় এবং হাফেজা রাবেতা বিনতে রমজান ও হাফেজা মুসফিরা বিনতে মাহমুদও তৃতীয় স্থান অর্জন করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জিন্নাহর বাবা হিন্দু, দাবি বিএনপি নেতা ফজলুর রহমান

প্রধানমন্ত্রী: দেশের সন্তানদের অর্জনকে স্বীকৃতি দেবে সরকার

আপলোড সময় : ০২:২১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬