ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জিন্নাহর বাবা হিন্দু, দাবি বিএনপি নেতা ফজলুর রহমান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৩০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৫ Time View

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর বাবা হিন্দু ধর্মাবলম্বী ও পেশায় জেলে ছিলেন বলে দাবি করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তিনি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরাম আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ফজলুর রহমান বলেন, জিন্নাহর ছবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় টানানোর প্রসঙ্গে বিতর্ক তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, "জিন্নাহ নাকি আমাদের দেশ বানায় দিছে। মোটেও না, পাকিস্তান আমরা সবাই মিলে বানিয়েছি।" তিনি জিন্নাহকে অসম্মান না করার কথা বলেন।

তিনি আরও বলেন, জিন্নাহর জন্ম গুজরাটের একটি মাছ বিক্রেতা পরিবারে। ফজলুর রহমান দাবি করেন, জিন্নাহর প্রকৃত নাম ছিল জিন্নাহ পুঞ্জা এবং তার বাবা মাছ বিক্রি করতেন।

ফজলুর রহমান পাকিস্তান প্রতিষ্ঠায় বাঙালি নেতাদের ভূমিকার প্রসঙ্গে বলেন, "পাকিস্তান আমরা সবাই মিলেই বানাইছিলাম, কিন্তু বানাইয়া যখন দেখলাম পাকিস্তান ভালো না, তখন '৫২ সালেই আমরা ফাইট শুরু করলাম।" তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনও করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বার্সেলোনা তারকা ইয়ামালের বর্ণবাদী অভিজ্ঞতা নিয়ে মন্তব্য

জিন্নাহর বাবা হিন্দু, দাবি বিএনপি নেতা ফজলুর রহমান

আপলোড সময় : ০৭:৩০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬