ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস ও বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিট কারখানার উৎপাদন ব্যাহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৯ Time View

ঢাকার মিন্টো রোডে আজ বুধবার রাতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) শীর্ষ নেতাদের সঙ্গে জামায়াতে ইসলামী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন আংশিকভাবে ব্যাহত হচ্ছে। তিনি এই সংকট সমাধানে সংসদ ও রাজপথে সরব থাকার কথা জানান।

বিজিএমইএর সভাপতি বলেন, পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা করতেই তারা এই সভায় এসেছেন। তিনি জানান, সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতাও প্রয়োজন।

এর আগে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) একটি জরিপ প্রকাশ করে, যেখানে দেখা যায়, ৭৮ শতাংশ কারখানায় উৎপাদন আংশিক বন্ধ রাখতে হয়েছে।

জরিপ অনুযায়ী, স্বাভাবিক চাহিদার তুলনায় গ্যাস সরবরাহে গড়ে ৭৮ শতাংশ ঘাটতি রয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাটের সময় আগের তুলনায় গড়ে প্রায় ২০০ শতাংশ বেড়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে জ্বালানি সংকটে বিক্ষোভ; ইরান সংঘাতের প্রভাব

গ্যাস ও বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিট কারখানার উৎপাদন ব্যাহত

আপলোড সময় : ১০:১৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬