চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা শরীফ হোসেন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গৃদকালিন্দিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শরীফ হোসেন খান সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি। ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ওসি মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ বলেন, শরীফ হোসেন খানকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
অনলাইন ডেক্স 






















