ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে চোরাই মোটরসাইকেল উদ্ধারে ৬ জন গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৫১:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

চট্টগ্রামের জোরারগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনটি চোরাই মোটরসাইকেল ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর জোরারগঞ্জ থানার এসআই মোঃ মনির আহম্মদের নেতৃত্বে একটি দল অভিযান শুরু করে। অভিযানের সময় ৪ নম্বর ধুম ইউনিয়নের বাংলাবাজার এলাকায় রজব আলী সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ নম্বর করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় 'করেরহাট বাইক ল্যাব' নামের মোটরসাইকেল গ্যারেজ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোঃ জামসেদ হোসেন (২৩), মোঃ শরিফুল ইসলাম (২৬), সাইফুল ইসলাম (২০), আসিফ মাহমুদ (২৪), ইসমাইল হোসেন (১৮) ও মোঃ মাশরাফি (২০)। তাদের বাড়ি জোরারগঞ্জ থানা এলাকার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মোঃ মাশরাফির বিরুদ্ধে তিনটি চুরির মামলা রয়েছে। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং চোরাই মোটরসাইকেল চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ড্রোনের মাধ্যমে মাদক প্রবেশের অভিযোগ আইনমন্ত্রীর

চট্টগ্রামে চোরাই মোটরসাইকেল উদ্ধারে ৬ জন গ্রেপ্তার

আপলোড সময় : ০৬:৫১:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬