হরমুজ প্রণালির ওপর একটি উন্নত ‘এমকিউ-১’ ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এই তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত একটি নতুন বিমান হামলা প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আইআরআইবিতে।
সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে এই সামরিক অপারেশনটি পরিচালিত হয়েছে।
তবে ধ্বংস হওয়া ড্রোনটি কোন দেশের বা কাদের নিয়ন্ত্রণে ছিল, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনাটির বিশদ বিবরণও এখনও পাওয়া যায়নি।
অনলাইন ডেক্স 

























