ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে যুবলীগের ব্যানারে মিছিলে অংশগ্রহণ, গ্রেপ্তার ৩ নেতা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৮ Time View

সিরাজগঞ্জে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলে অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়ার অভিযোগে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-দপ্তর সম্পাদক মো. হেদায়েতুল ইসলাম (৩২), শহর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. সাজ্জাদ হোসেন শুভ (১৮) এবং শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সোহান শেখ সুজন (২৫)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, রোববার ভোরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। অভিযোগ রয়েছে, মিছিলে নেতৃত্ব দেন সোহান শেখ ওরফে সুজন।

ওসি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত দলের ব্যানারে মিছিল বের করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হরমুজে সহযোগিতা না করা দেশগুলোর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করবেন ট্রাম্প

সিরাজগঞ্জে যুবলীগের ব্যানারে মিছিলে অংশগ্রহণ, গ্রেপ্তার ৩ নেতা

আপলোড সময় : ১২:০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬