ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ডোবায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের মাটিকাটা গর্তের পানিতে পড়ে সাবা মণি নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা (রামচন্দ্রপুর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবা মণি ওই এলাকার জাকির মেম্বারের বাড়ির সোহাগ মিয়ার মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে সাবা মণির মা ঘরে ছোট সন্তানকে খাবার খাওয়াচ্ছিলেন। এ সময় সাবা একা বাইরে খেলতে যায়। কিছুক্ষণ পর তাকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের মাটি কাটার ফলে তৈরি হওয়া একটি ডোবায় সাবাকে ভাসতে দেখা যায়। স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা ঘোষণা করলেন মাহ্দী আমিন

কুমিল্লায় ডোবায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

আপলোড সময় : ০৪:০০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬