ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে কৃষককে গলা কেটে হত্যা, বোরকা পরে হামলার অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২১০ Time View

বরিশালের মেহেন্দিগঞ্জে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বোরকা পরে এসে কবির বেপারী (৫৫) নামের এক কৃষককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনা উপজেলার ভাসানচর ইউনিয়নের গাজীরহাট এলাকায় ঘটে।

মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মো. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত কবির বেপারী মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের হাসমত আলী বেপারীর ছেলে। তার মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনদের দাবি, কবির বেপারী শনিবার বিকেলে অটোরিকশাযোগে কাজিরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারের কাছে পৌঁছালে বোরকা পরা একদল দুর্বৃত্ত অটোরিকশার গতিরোধ করে তাকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে এবং হাত-পায়ের রগ ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে মরদেহ পাশের ডোবায় ফেলে দেয়।

কাজীরচর ইউনিয়ন পরিষদের সদস্য আবু হানিফ সরদার জানান, পূর্ববিরোধের জের ধরে এই হামলা হতে পারে। হামলার পর দুর্বৃত্তরা ঘটনাস্থলে বোরকা ফেলে পালিয়ে যায়।

কাজীরহাট থানার অফিসার ইনচার্জ মো. সিদ্দিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হবে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ দিন আজ

বরিশালে কৃষককে গলা কেটে হত্যা, বোরকা পরে হামলার অভিযোগ

আপলোড সময় : ১২:৫২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬