ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত চিরন্তন যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩৫:১০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৫ Time View

মার্কিন সাবেক প্রতিরক্ষা সচিব লিওন পানেটা সতর্ক করেছেন যে, ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ আরও অন্তত ছয় মাস গড়াতে পারে। তিনি সোমবার (৭ সেপ্টেম্বর) দ্য গার্ডিয়ানের সঙ্গে এক সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা জানান।

পানেটা বলেন, ইরাক ও আফগানিস্তানের মতো এই যুদ্ধটিও একটি ব্যর্থ মধ্যপ্রাচ্যীয় সংঘাতে রূপ নিচ্ছে। তিনি উল্লেখ করেন, 'আমার মনে হয় কোনো ধরনের সমাধান ছাড়াই এই যুদ্ধ আরও ছয় মাস চলতে থাকার আশঙ্কা রয়েছে', যা একটি অনির্দিষ্টকালের বা চিরন্তন যুদ্ধের ইঙ্গিত দেয়।

তিনি আরও বলেন, আমেরিকার এই দীর্ঘস্থায়ী সামরিক স্থবিরতার কারণে অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশগুলো মার্কিন সামরিক সক্ষমতা এবং দেশ রক্ষার সামর্থ্যের মধ্যে দুর্বলতা দেখতে পাচ্ছে।

হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থা এবং মার্কিন প্রেসিডেন্টের বারবার বিজয়ের দাবি খণ্ডন হওয়ার বিষয় তুলে ধরে পানেটা জানান, ট্রাম্প তার গ্রহণযোগ্যতা হারিয়েছেন। ফলে তিনি এখন যে হুমকিই দেন না কেন, তা পুরোপুরি উপেক্ষিত হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নৌপরিবহন মন্ত্রীর

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত চিরন্তন যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা

আপলোড সময় : ০২:৩৫:১০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬