ঢাকা ১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে ১৫০ ফায়ারফাইটার, পরিস্থিতি জটিল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২১১ Time View

উত্তর-পশ্চিম গ্রিসের কোনিৎসা শহরের কাছে বড় ধরনের দাবানল নিয়ন্ত্রণে ১৫০ জনের বেশি ফায়ারফাইটার কাজ করছেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় শহরজুড়ে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে।

এপিরাস অঞ্চলের পাহাড়ি ত্রাপেজিৎসা এলাকায় গত ৩১ আগস্ট আগুনের সূত্রপাত হয়। সাম্প্রতিক দিনগুলোতে কয়েক দফা আগুনের তীব্রতা বাড়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

আগুন নিয়ন্ত্রণে ১৫০ জনের বেশি ফায়ারফাইটারের পাশাপাশি আটটি বিশেষায়িত গ্রাউন্ড টিম ও ৪৮টি অগ্নিনির্বাপণ যান মোতায়েন করা হয়েছে। আকাশপথে আগুন নেভাতে আটটি বিমান ও চারটি হেলিকপ্টারও কাজে যুক্ত রয়েছে।

কোনিৎসার সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার থেকে আকাশপথে অগ্নিনির্বাপণ কার্যক্রম আরও জোরদার করা হবে। তবে এতে শহরের ওপর ধোঁয়ার পরিমাণ সাময়িকভাবে আরও বেড়ে যেতে পারে।

শ্বাসকষ্ট বা হৃদ্‌রোগে ভুগছেন এমন বাসিন্দাদের ঘরবাড়ি সিল করে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে থাকার অথবা পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয়দের আগুনের দিকে যাতায়াত না করতে এবং জরুরি যানবাহনের চলাচলের জন্য সরু সড়কগুলো খালি রাখতে বলা হয়েছে।

দুর্গম ও খাড়া পাহাড়ি ভূখণ্ড এবং ঘন বনাঞ্চলের কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে দমকলকর্মীদের। বিশেষ নজর দেওয়া হচ্ছে যাতে আগুন কোনিৎসা শহরের দিকে নেমে না আসে কিংবা নদী পেরিয়ে তিমফি পর্বত এলাকায় ছড়িয়ে পড়তে না পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নৌপরিবহন মন্ত্রীর

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে ১৫০ ফায়ারফাইটার, পরিস্থিতি জটিল

আপলোড সময় : ১২:৪০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬