ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁধনের ওপর হামলার ঘটনায় শাস্তির দাবি রাষ্ট্রদূত আনসারীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

ইতালিতে সংস্কৃতিকর্মী ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করেছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাষ্ট্রদূত আনসারী তার ফেসবুক পোস্টে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল ও জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং বলেন, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আনসারী বলেন, ‘ইতালিতে বাঁধনের ওপর যারা হামলা করেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।’ তিনি বাংলাদেশ দূতাবাসকে এ ঘটনায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

রাষ্ট্রদূত বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিদেশে ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা দূতাবাসগুলোর দায়িত্ব।

আনসারী আরও বলেন, বিশ্বের যেকোনো সভ্য দেশে সহিংস ও ঘৃণ্য তৎপরতা ঘটলে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছে তথ্য-প্রমাণ তুলে ধরে দ্রুত প্রতিকারের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শিল্পী হওয়া পাপ, বাঁধনের ওপর হামলায় মৌসুমী হামিদের ক্ষোভ

বাঁধনের ওপর হামলার ঘটনায় শাস্তির দাবি রাষ্ট্রদূত আনসারীর

আপলোড সময় : ০২:১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬