ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডার ২০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কার্যকর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

কানাডা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর পাল্টা শুল্ক কার্যকর করেছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে এই শুল্ক কার্যকর হয়, যা দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য বিরোধকে আরও তীব্র করেছে।

পণ্যের ধরন অনুযায়ী শুল্কের হার ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নতুন শুল্কের আওতায় রয়েছে ইস্পাত, গৃহস্থালি যন্ত্রপাতি, কৃষি সরঞ্জাম ও দুগ্ধজাত পণ্যসহ ৭০০টির বেশি পণ্য। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আগষ্টের শেষ দিকে জানিয়েছিলেন, ওয়াশিংটনের নতুন শুল্কের সমপরিমাণ শুল্ক আরোপ করা হবে।

এর আগে জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক ঘোষণা করেন। তিনি যুক্তরাষ্ট্রের পণ্যের সঙ্গে কানাডার ‘বৈষম্যমূলক আচরণ’-এর অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেন।

কানাডা সরকার জানিয়েছে, নতুন পাল্টা শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত ছোট ও মাঝারি ব্যবসা এবং শ্রমিকদের জন্য ৫ দশমিক ৪২ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ দেওয়া হবে।

এদিকে, কানাডার পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের কারণে দেশটির ৫৫০ ধরনের ভোগ্যপণ্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির এক প্রতিবেদনের বরাতে আল জাজিরা জানিয়েছে, শুল্কের মোট আর্থিক বোঝার প্রায় ৯৬ শতাংশ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের আমদানিকারক ও ভোক্তাদের ওপর পড়তে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শিল্পী হওয়া পাপ, বাঁধনের ওপর হামলায় মৌসুমী হামিদের ক্ষোভ

কানাডার ২০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কার্যকর

আপলোড সময় : ০১:২২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬