ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নদী পরিষ্কার করে আন্তর্জাতিক প্রশংসা কুড়ালেন ভারতীয় যুবক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

ভারতের ২১ বছর বয়সী তরুণ সুরেন্দ্র সিং চৌধুরী একাই নদী পরিষ্কারের উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। 'বিট্টু তাবাহি' নামে পরিচিত এই যুবকের কাজ নজর কেড়েছে নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশবিষয়ক সংস্থা 'দ্য ওশান ক্লিনআপ'-এর প্রতিষ্ঠাতা বোয়ান স্লাটের। তিনি সুরেন্দ্রকে নিজের প্রতিষ্ঠানে কাজের প্রস্তাব দিয়েছেন।

মধ্যপ্রদেশের রাজগড় জেলার আজনার নদী দীর্ঘদিন ধরে দূষণে ভুগছিল। সুরেন্দ্র নদী পরিষ্কারের উদ্যোগ নেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেন। তার কাজের খবর বোয়ান স্লাটের নজরে আসে এবং তিনি মুগ্ধ হয়ে সুরেন্দ্রকে কাজের আমন্ত্রণ জানান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, আজনার নদীর একটি অংশ প্লাস্টিকের বর্জ্য, শেওলা ও কাদা দিয়ে ভরে গিয়েছিল। স্থানীয় মন্দিরের আশপাশের পরিবেশও নোংরা ছিল, যা এলাকাবাসীর জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

সরকারি উদ্যোগের অপেক্ষা না করে সুরেন্দ্র ২০২৬ সালের ২৬ জানুয়ারি নদী পরিষ্কারের কাজ শুরু করেন। প্রথমে কয়েকজন বন্ধু তার সঙ্গে থাকলেও পরে তিনি একাই কাজটি চালিয়ে যান। সাধারণ সরঞ্জাম ব্যবহার করে তিনি বিপুল পরিমাণ আবর্জনা নদী থেকে তুলে ফেলেন।

নদী পরিষ্কারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে সুরেন্দ্র নিজের সঞ্চয়ের টাকা ব্যবহার করেন। তবে এই কঠিন কাজের কারণে তার স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়ে, এবং তিনি সংক্রমণ ও ত্বকের সমস্যায় ভুগতে থাকেন। সুরেন্দ্র একটি সাধারণ পরিবারের সন্তান এবং বর্তমানে স্নাতক পর্যায়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নদী পরিষ্কার করে আন্তর্জাতিক প্রশংসা কুড়ালেন ভারতীয় যুবক

আপলোড সময় : ১২:১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬