ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাবির জোহা হলে বিষধর সাপ উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের ১২১ নম্বর কক্ষে টাঙানো মশারির ওপর থেকে বিষধর কালাচ সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে শিক্ষার্থীরা সাপটি দেখতে পান। পরে স্বেচ্ছাসেবী সংগঠন সোয়ানের সহযোগিতায় সাপটি নিরাপদে উদ্ধার করা হয়।

সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার, রাবি শাখার সাধারণ সম্পাদক সামিত বিন রহমান ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ শেখ জানান, উদ্ধার করা সাপটি ‘পাতি কালাচ’ বা ‘পাতি কেউটে’ প্রজাতির। এটি নিউরোটক্সিন বিষধর সাপ হিসেবে পরিচিত।

সাজ্জাদ শেখ বলেন, ‘কমন ক্রেইট মারাত্মক বিষধর সাপ। এটি সাধারণত রাতে চলাচল করে এবং কামড় দেওয়ার পর তাৎক্ষণিকভাবে বোঝা যায় না। ঘুমন্ত অবস্থায় এ সাপের কামড়ের ঘটনা ঘটতে পারে।’

তিনি এ ধরনের সাপের উপস্থিতি এড়াতে ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রাতে মশারি বিছানার সঙ্গে ভালোভাবে গুঁজে ঘুমানোর পরামর্শ দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ছাড়া এটা মোকাবিলা করা সম্ভব নয়। আমাদের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা চাওয়া হয়, অবশ্যই আমরা সাপোর্ট দেব।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাবির জোহা হলে বিষধর সাপ উদ্ধার

আপলোড সময় : ১২:৩৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬