ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর জামিনের আবেদন হাইকোর্টে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪২:১১ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় করা ২১ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তার জামিন আবেদনটি রোববার (৬ সেপ্টেম্বর) কার্যতালিকায় রয়েছে।

গোলাম দস্তগীর গাজী ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার হন। ওই বছরের ২৫ আগস্ট ভোরে রাজধানীর শান্তিনগরে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)।

গ্রেপ্তারের পর তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর জামিনের আবেদন হাইকোর্টে

আপলোড সময় : ১২:৪২:১১ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬