ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মৃত্যু, তদন্ত শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২০:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৩ Time View

চট্টগ্রামে মৌসুমী নামে এক হিজড়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি হিজড়া সম্প্রদায়ের গুরুমা হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের মতে, উদ্ধারকালে তার গলায় চিকন দাগ, মুখে রক্ত ও জিহ্বা বের করা অবস্থায় ছিল।

আজ শনিবার সকাল ১০টার দিকে নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে-সংলগ্ন মাসুদ কলোনিতে তার মরদেহ উদ্ধার করা হয়। মৌসুমী দীর্ঘদিন ধরে মাসুদ কলোনি এলাকায় বসবাস করছিলেন এবং হিজড়া সম্প্রদায়ের একটি দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তিনি ঘুমাতে যান।

শনিবার সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিচিতরা ঘরের ভেতরে গিয়ে তাকে নিথর অবস্থায় দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের দাবি, মৌসুমীর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখা হচ্ছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ জিয়া শিশু পার্ক ২০২৭ সালের মধ্যে খুলবে: ডিএসসিসি প্রশাসক

চট্টগ্রামে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মৃত্যু, তদন্ত শুরু

আপলোড সময় : ০৫:২০:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬