ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় যুবককে ছুরিকাঘাত, হামলার আগে ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

বগুড়ায় জমি ও আমবাগানের মালিকানা নিয়ে বিরোধের জেরে মোকসেদ আলী (৩৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। হামলার আগে আশপাশের লোকজনকে সরিয়ে দিতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে তারা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে বগুড়া সদর উপজেলার মাটিডালী এলাকায় জারা কার হাউজের বিপরীতে এ ঘটনা ঘটে। আহত মোকসেদ আলী মাটিডালী উত্তরপাড়া এলাকার হায়দার আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারোপুর-নামুজা সড়ক এলাকায় প্রায় ৩২ বিঘা আয়তনের একটি আমবাগানের মালিকানা ও ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের কারণে মোকসেদ আলীকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল।

শুক্রবার রাতে ৬-৭ জনের একটি দল মাটিডালী এলাকায় এসে প্রথমে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে আতঙ্কিত হয়ে আশপাশের লোকজন সরে গেলে দুর্বৃত্তরা মোকসেদ আলীকে একা পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঘটনার পর বগুড়া জেলা পুলিশ ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা, দুই জোড়া জুতা ও কিছু লাঠিসোঁটা জব্দ করেছে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন মোরাদ বলেন, হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গণভোটের দাবি, না হলে ক্ষমতা ছাড়ার আহ্বান লেবার পার্টির চেয়ারম্যানের

বগুড়ায় যুবককে ছুরিকাঘাত, হামলার আগে ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা

আপলোড সময় : ০৩:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬