ঢাকা ০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে যুবক মো. করিমকে গুলি ও কুপিয়ে হত্যা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

চট্টগ্রামের রাউজানে মো. করিম (৩৬) নামের এক যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেরানিহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত করিম হারপাড়া গ্রামের মো. শফির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কেরানিহাট বাজারের প্রবেশমুখে আকস্মিক গুলির শব্দ শুনে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। গুলির শব্দ থেমে যাওয়ার পর তারা করিমের রক্তাক্ত মরদেহ সড়কের ওপর পড়ে থাকতে দেখেন। তবে রাতের অন্ধকারে হামলাকারীদের কাউকে শনাক্ত করতে পারেননি স্থানীয়রা।

উরকিরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আরমান জানান, করিমকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হামলাকারীরা তাকে কেবল গুলিই করেনি, ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়েছে। তার শরীরে গুলির ক্ষতচিহ্ন ও ধারালো অস্ত্রের গুরুতর জখম রয়েছে।

পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের বরাতে জানা গেছে, নিহত করিমের বিরুদ্ধে মাদক কারবার, ছিনতাই, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ধারণা, অপরাধজগতের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিংবা মাদক ব্যবসার বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার মূল কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে। উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে রাউজানে এ নিয়ে ২৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা স্থানীয় জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় আইনজীবী-মুহুরি-পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ

রাউজানে যুবক মো. করিমকে গুলি ও কুপিয়ে হত্যা

আপলোড সময় : ১২:৫০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬