ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের মাদ্রাসায় শিশু নির্যাতনের ঘটনায় কওমি মাদ্রাসা বোর্ডের উদ্বেগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৯ Time View

সাভারের পূর্ব শাহীবাগ এলাকার একটি মাদ্রাসায় সাত বছর বয়সি এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। বোর্ড কর্তৃপক্ষ একটি বিশেষ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

কওমি মাদ্রাসার সর্বোচ্চ বোর্ড জানিয়েছে, সংশ্লিষ্ট মাদ্রাসাটি তাদের অধীনে নয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বোর্ডের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ওই মাদ্রাসায় সাত বছর বয়সি এক আবাসিক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে চার শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতের নির্দেশে গত ২৬ আগস্ট সাভার মডেল থানায় মামলা করা হয়েছে। অভিযোগ রয়েছে, শিশুটিকে দীর্ঘ সময় ধরে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

মু. অছিউর রহমান জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাদের বোর্ডের অধীন না হওয়ায় সেখানে প্রশাসনিক সরাসরি হস্তক্ষেপের সুযোগ সীমিত। তবে তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আল-হাইআতুল উলয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত সম্পন্ন করার আহ্বান জানিয়েছে এবং সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। এছাড়া, আবাসিক শিক্ষার্থীদের সুরক্ষায় তত্ত্বাবধান জোরদার করার নির্দেশনা জারি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গণভোটের দাবি, না হলে ক্ষমতা ছাড়ার আহ্বান লেবার পার্টির চেয়ারম্যানের

সাভারের মাদ্রাসায় শিশু নির্যাতনের ঘটনায় কওমি মাদ্রাসা বোর্ডের উদ্বেগ

আপলোড সময় : ০২:৪৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬