ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে ছিনতাই ও চাঁদাবাজি নিয়ে জামায়াতের এমপিদের উদ্বেগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৬ Time View

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতি ও চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ার অভিযোগ তুলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যৌথ অভিযান চালানোর দাবি জানিয়েছেন জামায়াতের সংসদ সদস্য সালাহ উদ্দিন ও সাবিকুন্নাহার। বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ ধারায় বক্তব্য দিতে গিয়ে তারা এই অভিযোগ করেন।

সালাহ উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। তিনি সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হামলায় এক নারী শিক্ষিকার মৃত্যু, বিমানবন্দরে স্বর্ণালঙ্কার ছিনতাই এবং ধানমন্ডিতে ৩৯ লাখ টাকা ছিনতাইয়ের মতো ঘটনার উদাহরণ তুলে ধরেন।

তিনি গ্রামাঞ্চলেও চুরি ও ডাকাতির ঘটনা বাড়ার কথা উল্লেখ করে বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ের সুযোগে গাড়ি চুরি ও সিঁধেল চুরির মতো অপরাধ ঘটছে। সালাহ উদ্দিন অভিযোগ করেন, পুলিশ অপরাধীদের গ্রেফতার না করে ভুক্তভোগীদের হয়রানি করছে এবং মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের প্রকাশ্যে চলাফেরার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

অপরদিকে, সাবিকুন্নাহার রাজধানীসহ বিভিন্ন শহরের ফুটপাত দখল ও চাঁদাবাজির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ফুটপাতের দোকান বসানোকে কেন্দ্র করে একটি প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি চক্র গড়ে উঠেছে এবং বিভিন্ন এলাকায় দোকান বসাতে ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হচ্ছে।

সাবিকুন্নাহার চাঁদাবাজির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং বলেন, চাঁদাবাজি যেন সরকারি দলের একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হরিপুরের ৩৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য

সংসদে ছিনতাই ও চাঁদাবাজি নিয়ে জামায়াতের এমপিদের উদ্বেগ

আপলোড সময় : ০১:০০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬