ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আনসার-ভিডিপিকে দেশ গঠনে সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখুন।

রাষ্ট্রপতির সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, আনসার বাহিনী দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী।

এ সময় রাষ্ট্রপতি বিগত গণঅভ্যুত্থান-পরবর্তী জননিরাপত্তা বিধান, ত্রয়োদশ সাধারণ নির্বাচনসহ রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে আনসার বাহিনীর কাজের প্রশংসা করেন। তিনি বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আনসার ও ভিডিপির মহাপরিচালক রাষ্ট্রপতিকে বাহিনীর বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে কর্মসংস্থানের লক্ষ্যে সদস্যদের মানসম্মত প্রশিক্ষণ এবং সৌরবিদ্যুৎ উৎপাদনে গৃহীত কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি এ সময় আনসার বাহিনীর আধুনিকায়ন ও বিভিন্ন আইন প্রণয়নের বিষয়েও আলোচনা করেন।

রাষ্ট্রপতি বলেন, তিনি আনসার ও ভিডিপির উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন এবং আগামী দিনে আরও কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি মানেই ‘বাংলাদেশ’—এমপি আবুল কালাম সিদ্দিকী

আনসার-ভিডিপিকে দেশ গঠনে সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

আপলোড সময় : ০৪:৩৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬